ফেসবুকের গ্রে ব্যাজ পেল প্রিয়.কমের অফিসিয়াল পেজ রাকিবুল হাসান সহ-সম্পাদক ০২ সেপ্টেম্বর ২০১৭, সময় - ১১:০৫ Facebook Twitter LinkedIn Google+ Share 0 ভেরিফাইড স্বীকৃতি পেয়েছে দেশের অন্যতম অনলাইন পোর্টাল প্রিয়.কম (প্রিয়.কম) ফেইসবুকে ‘ভেরিফাইড’ স্বীকৃতি পেয়েছে দেশের অন্যতম অনলাইন পোর্টাল প্রিয়.কম । ২ সেপ্টেম্বর শনিবার থেকে পেজটিতে গ্রে বৃত্তের ভেতরে সাদা টিক চিহ্নটি যুক্ত হয়েছে। গ্রে রঙের এই ব্যাজটির মাধ্যমে প্রিয়.কম-এর পেজটিকে ব্যবসায়িক এবং প্রাতিষ্ঠানিক পেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে ফেসবুক। বর্তমানে ২২ লাখের বেশি অনুসারীর রয়েছে প্রিয়.কমের এই ফেসবুক পেজটিতে। উল্লেখ্য, ফেসবুক ভেরিফাইড হলো, আইডির পাশে ছোট্ট একটা নীল রঙের টিক চিহ্ন বা গ্রে রঙের টিক চিহ্ন। সাধারণত ফেসবুক কর্তৃপক্ষ কোনো বিশেষ ব্যক্তি বা প্রতিষ্ঠানের আইডি ভেরিফাই করে তার প্রোফাইল বা পেজের পাশে নীল রঙের টিক চিহ্ন এবং কোনো পেজকে ব্যবসায়িক এবং প্রাতিষ্ঠানিক মর্যাদা দিতে পেজের পাশে গ্রে রঙের টিক দিয়ে থাকে।
Comments
Post a Comment