একটি লওরি করবে ১৭ জন পোশাক শ্রমিকের কাজ! রাকিবুল হাসান সহ-সম্পাদক ০১ সেপ্টেম্বর ২০১৭, সময় - ১২:৪৮ Facebook Twitter LinkedIn Google+ Share 0 সংগৃহীত ছবি (প্রিয়.কম) প্রযুক্তি মানুষের জীবনে এনেছে নতুনত্ব। জীবনকে করেছে আরও সহজ। ফলে প্রযুক্তির ব্যবহার বাড়ছে দিনদিন। শিল্প কলকারখানা থেকে শুরু করে সবখানেই যুক্ত হচ্ছে নিত্যনতুন প্রযুক্তি। প্রযুক্তির এমনই এক সৃষ্টি লওরি। এটি একটি রোবটের নাম। আর এই রোবটটি ১৭জন পোশাক শ্রমিকের চেয়ে বেশি কাজ করতে পারে। বেশ কয়েক বছর গবেষণার পর ২০১৫ সালে এই রোবটির সঙ্গে মানুষকে পরিচিত করে দেয় রোবটটির নির্মাতা প্রতিষ্ঠান সফটওয়্যার অটোমেশন । কোম্পানিটির দেয়া তথ্য অনুযায়ী এই রোবটটি প্রতি ঘণ্টায় প্রচুর পরিমাণে টি-শার্ট সেলাই করতে পারে। আর এটি নিয়ন্ত্রণ করতে মাত্র একজন লোকই যথেষ্ট। নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, একটি লওরি ১৭ জন মানুষের সমান কাজ করতে পারে। সম্প্রতি এই রোবট ব্যবহারের মাধ্যমে দিনে ৮ লাখ টি-শার্ট ব্যবহারের ঘোষণা দিয়েছে চীনের একটি পোশাক প্রস্তুতকারক কোম্পানি। তারা জানিয়েছে, তারা ২১টি সেলাই রোবটের মাধ্যমে এই কাজটি কর...