Skip to main content

একটি লওরি করবে ১৭ জন পোশাক শ্রমিকের কাজ!


একটি লওরি করবে ১৭ জন পোশাক শ্রমিকের কাজ!

রাকিবুল হাসান
রাকিবুল হাসান
সহ-সম্পাদক
Sewbots 31 8 17 1623928961
সংগৃহীত ছবি
(প্রিয়.কম) প্রযুক্তি মানুষের জীবনে এনেছে নতুনত্ব। জীবনকে করেছে আরও সহজ। ফলে প্রযুক্তির ব্যবহার বাড়ছে দিনদিন। শিল্প কলকারখানা থেকে শুরু করে সবখানেই যুক্ত হচ্ছে নিত্যনতুন প্রযুক্তি।
প্রযুক্তির এমনই এক সৃষ্টি লওরি। এটি একটি রোবটের নাম। আর এই রোবটটি ১৭জন পোশাক শ্রমিকের চেয়ে বেশি কাজ করতে পারে।
বেশ কয়েক বছর গবেষণার পর ২০১৫ সালে এই রোবটির সঙ্গে মানুষকে পরিচিত করে দেয় রোবটটির নির্মাতা প্রতিষ্ঠান সফটওয়্যার অটোমেশন
কোম্পানিটির দেয়া তথ্য অনুযায়ী এই রোবটটি প্রতি ঘণ্টায় প্রচুর পরিমাণে টি-শার্ট সেলাই করতে পারে। আর এটি নিয়ন্ত্রণ করতে মাত্র একজন লোকই যথেষ্ট। নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, একটি লওরি ১৭ জন মানুষের সমান কাজ করতে পারে।
সম্প্রতি এই রোবট ব্যবহারের মাধ্যমে দিনে ৮ লাখ টি-শার্ট ব্যবহারের ঘোষণা দিয়েছে চীনের একটি পোশাক প্রস্তুতকারক কোম্পানি। তারা জানিয়েছে, তারা ২১টি সেলাই রোবটের মাধ্যমে এই কাজটি করবে। আর এই  রোবটগুলো নিয়ে আসা হবে সফটওয়্যার অটোমেশন এর থেকে।
এ বিষয়ে সফটওয়্যার অটোমেশন কোম্পানিটির প্রধান  নির্বাহী কর্মকর্তা রাজন জানিয়েছেন, এই রোবটটি বর্তমানে নিখুঁত ভাবে টি-শার্ট প্রস্তুত করতে পারে। তবে ভবিষ্যতে এটি অন্যান্য কাজও করতে পারবে।

Comments

Popular posts from this blog

ফেসবুকের গ্রে ব্যাজ পেল প্রিয়.কমের অফিসিয়াল পেজ

ফেসবুকের গ্রে ব্যাজ পেল প্রিয়.কমের অফিসিয়াল পেজ রাকিবুল হাসান সহ-সম্পাদক ০২ সেপ্টেম্বর ২০১৭, সময় - ১১:০৫ Facebook Twitter LinkedIn Google+ Share 0 ভেরিফাইড স্বীকৃতি পেয়েছে দেশের অন্যতম অনলাইন পোর্টাল প্রিয়.কম (প্রিয়.কম)  ফেইসবুকে ‘ভেরিফাইড’ স্বীকৃতি পেয়েছে দেশের অন্যতম অনলাইন পোর্টাল  প্রিয়.কম । ২ সেপ্টেম্বর শনিবার থেকে পেজটিতে গ্রে বৃত্তের ভেতরে সাদা টিক চিহ্নটি যুক্ত হয়েছে।  গ্রে রঙের এই ব্যাজটির মাধ্যমে  প্রিয়.কম-এর   পেজটিকে ব্যবসায়িক এবং প্রাতিষ্ঠানিক পেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে ফেসবুক।  বর্তমানে ২২ লাখের বেশি অনুসারীর রয়েছে প্রিয়.কমের এই ফেসবুক পেজটিতে। উল্লেখ্য, ফেসবুক ভেরিফাইড হলো, আইডির পাশে ছোট্ট একটা নীল রঙের টিক চিহ্ন বা গ্রে রঙের টিক চিহ্ন। সাধারণত ফেসবুক কর্তৃপক্ষ কোনো বিশেষ ব্যক্তি বা প্রতিষ্ঠানের আইডি ভেরিফাই করে তার প্রোফাইল বা পেজের পাশে নীল রঙের টিক চিহ্ন এবং কোনো পেজকে ব্যবসায়িক এবং প্রাতিষ্ঠানিক মর্যাদা দিতে পেজের পাশে গ্রে রঙের টিক দিয়ে থাকে।

অ্যাক্সেঞ্চার